ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম

ভোলায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ কাগজপত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলায় বিএনপির নেতাকর্মীদের একটি ভাড়া কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) গভীর রাতে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ‘হাফিজ ইব্রাহিম সমাজসেবা পরিষদ’ নামক ওই কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ তারা আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

ভোলায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ কাগজপত্র

আপডেট সময় ১০:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬