ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে: নাসীরুদ্দীন ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ, প্রতিবেদন জমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ ঘিরে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ১১ মার্চ পাঁচ সদস্যের এই কমিটি গঠন করেছিল।

এ কমিটির সদস্যরা একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিলো, তিনি আসেননি।

কমিটির দায়িত্ব ছিল মূলত বিসিবির নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কিনা তা যাচাই করা। এজন্য কমিটির সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তথ্যউপাত্ত সংগ্রহ করেন। যদিও তদন্তের জন্য ১৫ কার্যদিবস সময় নির্ধারণ করা হয়েছিল, তার আগেই কমিটি তাদের প্রতিবেদন জমা দিতে সক্ষম হয়েছে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ, প্রতিবেদন জমা

আপডেট সময় ০২:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬