ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্থির হয়ে উঠেছে উরুগুয়ে শিবির। স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের কয়েকজন সিনিয়র ফুটবলার কোচ মার্সেলো বিয়েলসার কৌশল ও প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

রেডিও স্টেশন এস্পেকটেডোর ডেপোর্টেস-এর প্রতিবেদনে বলা হয়, ফেদেরিকো ভালভার্দে, সার্জিও রোচেত, ম্যানুয়েল উগারতে ও রদ্রিগো বেনতানকুরসহ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তারা অনুশীলনের মাত্রা কমানো এবং স্পেনের বিপক্ষে ভিন্ন কৌশলে খেলার প্রস্তাব দেন।

খেলোয়াড়দের দাবি, অতিরিক্ত অনুশীলনের কারণে দলের কয়েকজন ফুটবলার চোটে পড়েছেন। পাশাপাশি তারা স্পেনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে পাল্টা আক্রমণভিত্তিক ফুটবল খেলতে আগ্রহ প্রকাশ করেন।

তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিয়েলসা খেলোয়াড়দের প্রস্তাবে সাড়া না দিয়ে পুরো দলকে নিয়ে আরেকটি বৈঠক করেন। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে নিজের কৌশল, পরিকল্পনা ও ফুটবল দর্শন ব্যাখ্যা করেন। একই সঙ্গে দলের নির্বাচনী সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন।

স্থানীয় গণমাধ্যমের দাবি, বৈঠকের একপর্যায়ে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন খেলোয়াড় অসন্তুষ্ট হয়ে সেখান থেকে বেরিয়ে যান। পরে দলের জ্যেষ্ঠ ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

এদিকে উরুগুয়ে ফুটবল ফেডারেশনের একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বিয়েলসার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আগামী কিছু সময়ের মধ্যেই তার দায়িত্ব ছাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি কোচ মার্সেলো বিয়েলসা। স্পেন ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও তিনি এ প্রসঙ্গ এড়িয়ে যান। একইভাবে অভিযুক্ত খেলোয়াড় কিংবা উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এমন খবর উরুগুয়ে শিবিরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে মাঠের লড়াইয়ে দলটি কতটা প্রভাবিত হবে, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে

আপডেট সময় ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬