ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর গ্রেপ্তার চান ৪৬ শতাংশ মার্কিনি আম্মার ও শিবির নেতাদের মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করল পুলিশ সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত, লক্ষ্মীপুরে পাশাপাশি দাফন দুই ভাই চাপের মুখে আন্দোলনকারীদের মামলা প্রত্যাহারের পথে শুভেন্দু সরকার গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মার্কিন হামলায় ইরানের ১২ সেতু, ২ টানেল ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের দেশ ছাড়ার নির্দেশ দিল মালয়েশিয়া বিশ্ব ফুটবল পরিচালনায় ‘অযোগ্য’ ইনফান্তিনো: অভিযোগ ভারতের ৪৪ বিমানবন্দর প্রকল্পের পেছনের কারণ কী

মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা পেয়েও বিনয়ের পরিচয় দিলেন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে মেসির প্রথম গোলের অ্যাসিস্ট করেছিলেন এই ডিফেন্ডার। ম্যাচ শেষে সেই পাসকে বার্সেলোনায় জর্ডি আলবার দেওয়া বিখ্যাত কাটব্যাকগুলোর সঙ্গে তুলনা করেন মেসি। তবে মেদিনার মতে, অধিনায়ক বিষয়টি একটু বাড়িয়েই বলেছেন।

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদিনা বলেন, মেসির মন্তব্য শুনে তারও বার্সেলোনার সেই সোনালি দিনের কথা মনে পড়েছিল। তবে তিনি মনে করেন, বর্তমান সময়ে মিডিয়ায় অনেক বিষয়ই অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। তার ভাষায়, তিনি শুধু মাঠে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন।

অস্ট্রিয়া ম্যাচ শেষে মেসি বলেছিলেন, তিনি বার্সেলোনায় থাকাকালে সবসময় জর্ডি আলবাকে পেছনে পাস দিতে বলতেন, কারণ তিনি ঠিক জায়গায় পৌঁছে যেতেন। মেদিনার অ্যাসিস্ট তাকে সেই পুরোনো স্মৃতিই মনে করিয়ে দিয়েছে।

এদিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে পুরো দল কতটা প্রতিজ্ঞাবদ্ধ, সেটিও তুলে ধরেছেন মেদিনা। তিনি বলেন, নকআউট পর্বে তাদের সামনে আরও ছয়টি ‘ফাইনাল’ অপেক্ষা করছে। কোচ যে পজিশনেই খেলান না কেন, প্রতিটি খেলোয়াড় সর্বোচ্চটা উজাড় করে দেবেন, যাতে অধিনায়কের বিদায় হয় সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ। মেদিনার ভাষায়, ‘মেসির জন্য আমরা মাঠে জীবন দিতেও প্রস্তুত।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর গ্রেপ্তার চান ৪৬ শতাংশ মার্কিনি

মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’

আপডেট সময় ১১:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬