ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ ইসলাম লিফটে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলা নিয়ে কথা-কাটাকাটি, পরে তুমুল মারামারি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ চায় ভারত ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়: রিজভী

অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৮৪৫ বার পড়া হয়েছে

বর্তমানে পর্দায় নিয়মিত দেখা না গেলেও নানা কারণে আলোচনায়সমালোচনায় সমানভাবেই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শোরুমের উদ্বোধন থেকে শুরু করে ব্র্যান্ড প্রমোশন এবং সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন লুকের ছবি পোস্ট করে তিনি ভক্তদের মাঝে সমানভাবেই আলোচিত। তবে কাজের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল থাকে মানুষের মাঝে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। বিয়ের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এটি তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। অপু বিশ্বাস বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়। 

ভবিষ্যতে নতুন করে সংসার পাতার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে রহস্য রেখে অপু বলেন, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেয়ার মতো অবস্থায় নেই। এদিকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রল ও সমালোচনা নিয়ে তিনি মোটেও বিচলিত নন বলেও জানান। তিনি বলেন, এসব নেতিবাচক বিষয় নিয়ে বিচলিত হই না। বরং অধিকাংশ সময় এগুলো এড়িয়ে চলি এবং মাঝে মাঝে বেশ উপভোগও করি। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ নয় বছর বিয়ের কথা গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে সে কথা প্রকাশ করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একজন ছেলে সন্তান রয়েছে।

সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের পরিবর্তন নিয়েও কথা বলেছেন অপু। আগের অপু বিশ্বাসই ভালো ছিল কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমি একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতামকারণ তখন বুঝতাম না ইমোশনের জন্য ক্যামেরা নয়, ক্যামেরা মানে পাবলিক ফেস করতে হয়। 

অভিনয়ের পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কাজ করছেন তিনি। গত ঈদুল ফিতরে তার অভিনীতদুর্বারসিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হয়নি। তবে আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমাসিক্রেটমুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে রাজি হননি এই নায়িকা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১

অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

আপডেট সময় ১০:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬