পিরোজপুরে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিয়েছেন এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার। শনিবার (১৮ এপ্রিল) জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
তাহমিনা জিয়ানগর উপজেলার চাড়াখালী গ্রামের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী।
স্থাণীয়রা জানায়, এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন তাহমিনা। কিন্তু পারিবারিকভাবে বাল্যবিবাহের সিদ্ধান্ত নেওয়া হলে তিনি তা প্রতিরোধে প্রথমে পরিবারের সঙ্গে কথা বললেও সমাধান না হওয়ায় ইন্দুরকানী থানায় গিয়ে আশ্রয় নেন।
তহমিনা আক্তার বলেন, সামনে আমার এসএসসি পরীক্ষা কিন্তু আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে। আমি এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তাই আমি দুইবার থানায় গিয়ে সাহায্য চেয়েছি।

ডেস্ক রিপোর্ট 



















