ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, জামায়াতের ২১ কর্মী আদালতে দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিলেন এসএসসি পরীক্ষার্থী পীরের কবর পাহারায় পুলিশ আরব আমিরাতে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস, মাত্র ৮ বিডিআরের সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসীর স্ত্রী, ‘মরে যাওয়ার ভান’ করে প্রাণে বাঁচল শিশু আবির বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার হাফিজ উদ্দিন মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, জামায়াতের ২১ কর্মী আদালতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুর উপজেলা এলাকায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ২১ জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মিরপুর থানা হাজত থেকে তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কয়েকজনের অভিযোগ, শুক্রবার মাগরিবের নামাজের সময় তাদের আটক করা হয় এবং তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বুরাপাড়া গ্রামে দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে প্রথমে মারামারি হয়। পরে এক শিশুর অভিভাবক বিষয়টি জানতে চাইলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং প্রতিপক্ষের হামলায় এক অভিভাবক গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, জামায়াতের ২১ কর্মী আদালতে

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, জামায়াতের ২১ কর্মী আদালতে

আপডেট সময় ১১:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬