ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি আলেমদের অন্তর্ভুক্তির আশ্বাস শিক্ষামন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং সেই পদে কওমি আলেমদের অন্তর্ভুক্তির দাবিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম ইহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদি আমীন

বৈঠকে সংশ্লিষ্টরা জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি আলেমদের সুযোগ প্রদানের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। দ্রুত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী ও উপদেষ্টা।

এসময় ২০২৪ সালের শিক্ষা সিলেবাসের বিভিন্ন অসঙ্গতি নিয়ে গবেষণা প্রতিবেদন মন্ত্রীর হাতে তুলে দেন মুফতি আবদুল্লাহ মাসুম। দীর্ঘদিনের এই গবেষণাকে গুরুত্ব দিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে বক্তারা বলেন, প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা আরও সুসংগঠিত ও কার্যকর করতে যোগ্য আলেমদের অন্তর্ভুক্তি জরুরি। তারা দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কওমি আলেমদের জন্য সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি আলেমদের অন্তর্ভুক্তির আশ্বাস শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৫:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬