ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান ‘মুরগি’ বিশ্ব জ্বালানি বাজার আমেরিকা নয়, ইরানের হাতেই আছে: গালিবাফ কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদঘাটন, যেভাবে গ্রেপ্তার হলো ঘাতকরা পঞ্চাশ বছর পর যশোরে পাশাপাশি বাবা-ছেলের নামফলক মার্কিন নৌ-অবরোধ তোয়াক্কা না করে ৪৬ লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো ইরান: ডন কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিন আজ, বাবার মরদেহ সমাহিত হয়েছে গতকাল ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমল আমার অধীনে বন্দি ছিলেন শেখ হাসিনা: জেরায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আযমী আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়ন করি না: বিডা চেয়ারম্যান

দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার জারির পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল এভিয়েশন চেয়ারম‍্যান গণমাধ্যমকে জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় পুলিশ সদর দপ্তরের চিঠির প্রেক্ষিতে শাহজালালসহ দেশের ৮টি বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতাসংক্রান্ত একটি চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। পাশাপাশি বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও জানা যায়, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনায় নিয়ে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগমন (অ্যারাইভাল) ও প্রস্থান (ডিপারচার) উভয় ক্ষেত্রেই তল্লাশি আরও কঠোর করা হয়েছে। কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে তা দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ।

তিনি আরও বলেন, সিকিউরিটি পার্সন ছাড়া বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে তল্লাশিতে কোনো ধরনের ঘাটতি না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন প্রবেশপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোথাও কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশও রয়েছে। এর আগে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) কামরুল আহসানের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

আপডেট সময় ০৪:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬