ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিধ্বস্ত গাজায় এক দিনে ৩০০ যুগলের গণবিয়ে তাবাসের মতো ইস্পাহানেও যুক্তরাস্ট্রের পরাজয় অনিবার্য: পেজেশকিয়ান সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৮০ কিমি ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণা

নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প, যোগ দিচ্ছেন নিজেও!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

এবার ইরান-ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পূর্ণ হতে চললো আজ; তবে উত্তেজনা কমার কোনোরকম লক্ষণ দেখা যাচ্ছে না এখনও। এরই মধ্যে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন ইরানে; আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এই যখন অবস্থা, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে নেতানিয়াহুকে বলেছেন ইরানে যেন এভাবেই হামলা চালিয়ে যান তিনি। বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই নেতানিয়াহুর প্রতি নিজের অনুরাগ জাহির করে যাচ্ছেন ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহু একজন ভালো মানুষ, যিনি ভালো কাজ করে যাচ্ছেন; কিন্তু নিজের দেশে প্রাপ্য সম্মান পাচ্ছেন না।

ট্রাম্প এ-ও বলেছেন যে নেতানিয়াহুকে কল করে তিনি বলেছেন যেন এভাবেই কাজ চালিয়ে যান তিনি (নেতানিয়াহু)। ফোনালাপকালে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন সমর্থন পেয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
বিজ্ঞাপন

এদিকে ট্রাম্পের প্রশাসনও আগামী কয়েকদিনের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ। এরই মধ্যে ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদনও দিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহান্তেই ইরানে সম্ভব্য হামলার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা। তবে, পুরো বিষয়টি এখনও বিবেচনাধীন আছে এবং পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল

নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প, যোগ দিচ্ছেন নিজেও!

আপডেট সময় ১২:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫