ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার গাজা উপত্যকার দিকে এগিয়ে চলা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বহরগ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে মাঝ সমুদ্রে আটকে দিতে অভিযান শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ও বহরের আয়োজকরা।গ্লোবাল সুমুদ ফ্লোটিলানামে পরিচিত এই বহরে ৫৮টি জাহাজ রয়েছে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বহরটি ক্রিট দ্বীপের কাছে অবস্থান করছিল, যা গাজা থেকে শত শত নটিক্যাল মাইল দূরে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী তাদের মুখোমুখি হয়ে পথ পরিবর্তনের নির্দেশ দেয়। খবর টাইমস অব ইসরায়েলের।

ফ্লোটিলা আয়োজকদের প্রকাশিত এক ভিডিওতে শোনা যায়, এক ইসরায়েলি নৌ কর্মকর্তা জাহাজগুলোকে সতর্ক করে বলেন-‘আপনারা যদি গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চান, তবে স্বীকৃত পথ ব্যবহার করুন। দয়া করে পথ পরিবর্তন করে ফিরে যান অথবা পোর্ট অব আসদদ বন্দরে আসুন।’ এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক করা একটি জাহাজেকনডম ও মাদকপাওয়া গেছে, যা বহরটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

এই বহরটি স্পেন থেকে যাত্রা শুরু করে এবং গাজায় প্রতীকী পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানোর ঘোষণা দেয়। তবে ইসরায়েল বরাবরই এমন উদ্যোগকেপ্রচারমূলক কৌশলবলে সমালোচনা করে আসছে। অন্যদিকে মন্ত্রী ইসরায়েল কার্টজ বহরের অর্থায়ন বন্ধ করতে সংশ্লিষ্ট ক্রাউডফান্ডিং কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ২০০৭ সালে গাজায় ক্ষমতা নেওয়ার পর থেকে ইসরায়েল ও মিসর ওই অঞ্চলে অবরোধ আরোপ করে রেখেছে। ইসরায়েল বলছে, অস্ত্র পাচার ঠেকাতে এই অবরোধ জরুরি, যদিও সমালোচকদের মতে এটি গাজার সাধারণ মানুষের ওপরসমষ্টিগত শাস্তি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে

আপডেট সময় ১২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬