ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অফিস সহকারী ফিরোজ খান। এ সময় আরও বক্তব্য রাখেন আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফপিআই) কোহিনুর বেগম, আব্দুল মোতালেবসহ অনেকে।

বক্তারা বলেন, “সম্প্রতি কিছু গণমাধ্যমে আমাদের অফিস ও কর্মকর্তাদের নিয়ে যে সব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এই ধরনের সংবাদ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মানসিকভাবে আঘাত করছে এবং অফিসের সুনাম ক্ষুণ্ণ করছে।”

তারা আরও বলেন, “সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও যাচাই-বাছাই অপরিহার্য। কোনো রকম প্রমাণ ছাড়া ব্যক্তিগত উদ্দেশ্যে এমন সংবাদ প্রচার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।”

সংবাদ সম্মেলনে বক্তারা সংশ্লিষ্ট সংবাদকর্মীদের এ ধরনের অনৈতিক ও ভ্রান্তিপূর্ণ প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫