ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাই, মূল হোতার রিমান্ড শুনানি রোববার ঋণ নিয়ে চাষ করা ধান ডুবে যাওয়া দেখে কৃষকের মৃত্যু হাওরে ডুবে যাওয়া ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, ভিডিও ভাইরাল আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ শিয়ালের মুখ থেকে শিশুকে জীবিত ফিরিয়ে আনলেন মা লিমন-বৃষ্টি হত্যায় শুধু হিশাম নয়, জড়িত ছিল আরও একজন ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধুবপুকুর এলাকায় অবস্থিত ‘রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’-এ ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই যুবক নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে ফিলিং স্টেশনে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে তিনি জনরোষের মুখে পড়েন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিলে পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে (২ মে) শনিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. অলিউল্লাহ। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মাওলানা ইসারুলের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযুক্ত ব্যক্তি ভুয়া পরিচয়ে পেট্রোল পাম্পে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছিলেন। পরবর্তীতে তার পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কোনো অ্যাডিশনাল এসপি নন। এ ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রতারণার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাই, মূল হোতার রিমান্ড শুনানি রোববার

ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

আপডেট সময় ০৯:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬