ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাওনা টাকার দাবিতে জানাজা আটকে রাখার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, সমালোচনার ঝড় হজ শেষে দেশে ফিরেছেন ৬,১৭৫ বাংলাদেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৩৭ জনের ইরাক যুদ্ধকে ‘চরম বোকামি’ বললেন ট্রাম্প, ইরানেও মার্কিন উপস্থিতি নিয়ে প্রশ্ন জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা: রাশেদ খাঁন ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন

জামালপুরে দুপুরে তালাক, সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে দুপুরে তালাকের পর স্বামীর বাড়ি থেকে ফিরে বিয়ের আসবাবপত্র গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমিনা (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা, চাচি ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (০৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের পলিশা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুমিনা ওই গ্রামের সুজা মিয়ার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ৫নং জোরখালী ইউনিয়নের বারুইপাড়া গ্রামে সুমিনার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। দীর্ঘ বিবাদের জেরে আজ সোমবার তাদের মধ্যে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর বিকেলের দিকে স্বামীর বাড়ি থেকে বিয়ের উপঢৌকন ও আসবাবপত্র নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন সুমিনা। বাড়িতে পৌঁছে সেসব আসবাবপত্র ঘরের ভেতর গোছাতে গিয়ে অসাবধানতাবশত সুমিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তাঁর মা, চাচি এবং ভাইও আহত হন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় পরবর্তী আইনি কোনো পদক্ষেপ নেওয়ার থাকলে সেটি নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাওনা টাকার দাবিতে জানাজা আটকে রাখার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, সমালোচনার ঝড়

জামালপুরে দুপুরে তালাক, সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ১১:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬