ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনীত প্রার্থী গোলাম মর্তুজা সেলিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনীত প্রার্থী গোলাম মর্তুজা সেলিম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।

রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোলাম মর্তুজা সেলিমসহ ১০০ জনের নাম ঘোষণা করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এ সময় ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে সব উপজেলায় চেয়ারম্যান ও পৌরসভা মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনীত প্রার্থী গোলাম মর্তুজা সেলিম

আপডেট সময় ০৮:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬