ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে কাঁদলেন নেইমার বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল, রানার্সআপ মরক্কো ৩ গোলের দাপুটে জয়, গ্রুপ সি-এর সেরা দল ব্রাজিল অবশেষে মাঠে নেইমার, ব্রাজিল সমর্থকদের স্বস্তির হাসি

যশোর জেলা আওয়ামী লীগ সম্পাদক শাহীন চাকলাদার পলাতক, গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার–এর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) নূর আলম পান্নু।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা থেকে সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে লাইসেন্সধারীদের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়, শাহীন চাকলাদার তাঁর লাইসেন্স করা পিস্তল (নং-৬৯৪৪৬) নির্ধারিত সময়ের মধ্যে জমা দেননি। পরবর্তীতে তদন্তে জানা যায়, তিনি অস্ত্রটি সঙ্গে নিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হলে শুনানি শেষে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

যশোর জেলা আওয়ামী লীগ সম্পাদক শাহীন চাকলাদার পলাতক, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় ১০:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬