ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জিএম কাদেরের অভিনন্দন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) গতকাল সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, শুভেন্দু অধিকারীর এই ঐতিহাসিক নির্বাচনী বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি মনে করেন, এই সাফল্য শুধু ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য নয়, বরং পশ্চিমবঙ্গের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অটল দৃঢ়তা এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমেই শুভেন্দু অধিকারী জনগণের এই বিশাল আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে বার্তায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে জিএম কাদের আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে।

আজ মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জিএম কাদেরের অভিনন্দন

আপডেট সময় ১২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬