ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পলকের ঘাড়ে দুটি ও কোমরের ৩টি হাড় সরে গেছে নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী জুলাই জাদুঘর যতদিন থাকবে হাসিনা আর আওয়ামী লীগকে থু থু দেবে জনগণ: স্পিকার থালাপতি’কে শুভেচ্ছা জানাতে ৬৫০ কিলোমিটার হেঁটে চেন্নাই যাচ্ছেন কেরালার দম্পতি লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানালো ঢাকা জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী ভারতে নেওয়া হলো কারিনাকে, টাকার অভাবে সঙ্গে যেতে পারেননি বাবা এবার অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা, বছরে দিতে হবে যত শ্রম আইনের জেন্ডার পরিভাষা নিয়ে ৩৩০ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’!

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেটা বঙ্গবন্ধুর পক্ষে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না। হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়া যাবে না। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আয়োজিত টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকে না। আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর বিএনপিরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সুযোগ আছে। যদিও আমাদের অনেক বড় বড় নেতাযাদেরকে কেউ মানে কিনা জানি না, জনগণের উপর কোনো প্রভাব আছে কিনা জানি না। তারা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছে।

জিয়াউর রহমান এত ছোট না জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রবাদপুরুষ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক না বললাম যেমনভাবে; তেমনই মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই, সেটা বঙ্গবন্ধুর পক্ষে। জিয়াউর রহমানের নিজের থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার শক্তি সামর্থ্য তখন ছিল না দাবি করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বিএনপির অনেক নেতাই আছেনযারা সব বোঝেন। এত ইংরেজি জানেন কিন্তুঅন বি হাব আওয়ার ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএই কথাটা বোঝেন না।

না বোঝেয় তাদের ক্ষতি হবে দাবি করে তিনি বলেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না। হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়া যাবে না। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মুছে দেওয়া যাবে না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে মোছে যাবে না। শেরে বাংলা একে ফজলুল হককে মোছা যাবে না। যাদের মোছা যাবে না, তাদের আমরা ছোটরা চেষ্টা করলেই মুছতে পারবো না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হককে মোছা যাবে না বলেও দাবি করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পলকের ঘাড়ে দুটি ও কোমরের ৩টি হাড় সরে গেছে

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০২:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬