ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর জ্বালানি পরিবহণে ইরানের সঙ্গে পাকিস্তান-ইরাকের চুক্তি জ্বালানির অভাবে নিজের গাড়িবহর অর্ধেক করছেন মোদি হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা, ‘পানিবোমার’ শঙ্কায় ভারত হজ পালন করতে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন ফ্লাইওভার থেকে ঝুলন্ত ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’! ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

ফ্লাইওভার থেকে ঝুলন্ত ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পোস্টমর্টে‌ম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

কিন্তু ভুক্তভোগীর পরিবার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কায়সারকে খুন করে ফ্লাইওভারে লাশ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। স্থানীয়দের দাবি, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রলীগ নেতা তালুকদার পারভেজ আনসারী বলেন, বিএনপি জামায়াত সন্ত্রাসীরা ছাত্রলীগ করার অপরাধে তাকে অপহরণ করে খুন করে লাশ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখে।

এ প্রসঙ্গে নগরের পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন বলেন, ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় কায়সার নামে এক ছেলের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

ফ্লাইওভার থেকে ঝুলন্ত ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬