ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কানাডায় ‘সাপের হানিমুন স্পট’! বসন্তে হাজার হাজার সাপের বিস্ময়কর মিলন দৃশ্য ডোমার থানার তদন্ত প্রতিবেদনে বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী দল’ উল্লেখ, জেলাজুড়ে তোলপাড় ডিএমপির কদমতলীতে ১৯ লাখ টাকা ডাকাতি মামলা: জামায়াত নেতার ভাগ্নে কারাগারে, আরেকজনের জামিন সারজিস আলমের পোস্টে নতুন বিতর্ক, মাশরাফীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস মাশরাফির পুরো ক্যারিয়ার শহীদের দুই ফোঁটা রক্তের কাছে নস্যি: রিফাত রশীদ আল্লাহর ভয় ও সৎ চরিত্র ছাড়া দুর্নীতি দূর করা অসম্ভব: সাবেক ধর্ম উপদেষ্টা গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক মমতাকে ঘিরে কলকাতা হাইকোর্টে উত্তেজনা, ‘চোর’ ‘চোর’ স্লোগান

কানাডায় ‘সাপের হানিমুন স্পট’! বসন্তে হাজার হাজার সাপের বিস্ময়কর মিলন দৃশ্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যাদের আচরণ ও গতিবিধি মানুষকে অবাক করে দেয়। এর মধ্যে সাপ এমন এক প্রাণী, যার নাম শুনলেই অনেকের মনে আতঙ্ক তৈরি হয়। অনেকেই সামনে দেখলে ভয় পেয়ে যান এবং দ্রুত সরে যান।

কিন্তু এই ভয়ের মাঝেও পৃথিবীর এক জায়গায় প্রতি বছর ঘটে এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা—একসঙ্গে হাজার হাজার সাপের সমাগম। এই দৃশ্য দেখতে প্রতিবছর ভিড় করেন অসংখ্য পর্যটক ও গবেষক।

কানাডার ম্যানিটোবা প্রদেশের নারসিস শহর এখন বিশ্বজুড়ে পরিচিত ‘সাপের হানিমুন স্পট’ হিসেবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখানে প্রতি বসন্তে প্রায় ৭৫ হাজার ইস্টার্ন গার্টার সাপ জড়ো হয়।

গবেষকদের মতে, শীত শেষে মার্চ থেকে জুনের মধ্যে এসব সাপ ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা থেকে বেরিয়ে আসে। প্রথমে পুরুষ সাপগুলো বের হয়ে স্ত্রী সাপের অপেক্ষা করে। পরে স্ত্রী সাপ বের হলে তাদের ঘিরে শত শত পুরুষ সাপ মিলনের চেষ্টা চালায়। এই বিরল প্রাকৃতিক আচরণকে বিজ্ঞানীরা ‘মেটিং বল’ হিসেবে উল্লেখ করেন।

দূর থেকে এই দৃশ্য দেখলে মনে হয়, মাটির ওপর যেন বিশাল কোনো জীবন্ত সাপের গোলক নড়াচড়া করছে। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর খুব কম জায়গাতেই কাছ থেকে এমন বিরল আচরণ দেখা যায়।

তবে এই প্রাকৃতিক বিস্ময়ের সঙ্গে রয়েছে ঝুঁকিও। অতীতে নারসিস এলাকার পাশের মহাসড়কে চলাচলকারী যানবাহনের চাপায় বিপুলসংখ্যক সাপ মারা যেত। পরে পরিবেশবিদরা সাপগুলোর নিরাপদ চলাচলের জন্য সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করেন। এতে দুর্ঘটনার হার অনেকটাই কমে এসেছে বলে জানা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কানাডায় ‘সাপের হানিমুন স্পট’! বসন্তে হাজার হাজার সাপের বিস্ময়কর মিলন দৃশ্য

কানাডায় ‘সাপের হানিমুন স্পট’! বসন্তে হাজার হাজার সাপের বিস্ময়কর মিলন দৃশ্য

আপডেট সময় ০৫:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬