ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধর্ষক স্বীকার করার পরও তার শাস্তি দিতে দেরি হবে কেন: কনক চাঁপা দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াতে ইসলামী করছে: দুদু রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত ক্যারিয়ারে কোনো ফাইনাল ম্যাচই হারেননি আর্জেন্টাইন ‘বাজপাখি’ এমিলিয়ানো ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়: মির্জা ফখরুল রামিসা হত্যার বিচার দ্রুত করার জন্য যা কিছু সম্ভব, সবটুকুই করবো: আইনমন্ত্রী শেখ হাসিনার ৬ মাসের মধ্যে ফিরে আসা কথার কথা নয়: রনি ৪০ হাজার ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক ২ বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কাঁপে: ইরফান সাজ্জাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, তিনি পরিপূর্ণ ব্যর্থ: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এবার মন্ত্রণালয় পরিচালনায় পরিপূর্ণ ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘দেশে চলমান বৈরী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার পরিপূর্ণ ব্যর্থ। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সালাহউদ্দিন সাহেবের পদত্যাগ করা উচিত। কারণ তিনি তার মন্ত্রণালয় পরিচালনায় পরিপূর্ণ ব্যর্থ।

বুধবার (২০ মে) ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে এক আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন। রাজধানীর পুরোনো পল্টনে ডিসিসি হল মিলনায়তনেজাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ: চ্যালেঞ্জ ও উত্তরণের রূপরেখাশীর্ষক এ সভা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পাঁচ দফার সঙ্গে আমি একমত। তবে লেদার কলেজ নয়, সরকারকে লেদার ইউনিভার্সিটি তৈরি করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদী। এসময় চামড়া শিল্পের সংকট উত্তরণে কয়েকটি সুনির্দিষ্ট রূপরেখা ও পাঁচ দফা দাবি পেশ করা হয়। এগুলো হলোঅসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নির্মূল করে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। কোরবানির চামড়াসহ সাধারণ সময়ে পশুর চামড়ার সর্বনিম্ন মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নির্ধারণ এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ করতে হবে। এলডব্লিউজি সনদ অর্জনের মাধ্যমে ইউরোপ ও আমেরিকার বাজারে সরাসরি চামড়া রপ্তানির পথ সুগম করতে হবে। সরকারি উদ্যোগে প্রশিক্ষণের কার্যকর ব্যবস্থা চালু করতে হবে। কোরবানির আগে দেশের বিভিন্ন জায়গায় জোন করে চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ট্যানারি বৃদ্ধি করতে হবে। সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে একাধিক ট্যানারি স্থাপন করতে হবে। লেদার কলেজকে আধুনিকায়ন করতে হবে। বিদ্যমান লেদার কলেজকে আধুনিকায়ন করে যুগোপযোগী চাহিদা সম্পন্ন আন্তর্জাতিক মানের কলেজ তৈরি করতে উদ্যোগ নিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ষক স্বীকার করার পরও তার শাস্তি দিতে দেরি হবে কেন: কনক চাঁপা

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, তিনি পরিপূর্ণ ব্যর্থ: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৯:৫১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬