ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী সেই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহজাহান ভূঁইয়া। তিনি সাদিপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। গতকাল রোববার রাতে তাকে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সৌদি আরব প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুরে এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ ১০-১২ জনের একটি দল তাকে মারধর করে। একপর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়।

এ সময় তার স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়ার বন্দুক হাতে তর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এদিকে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, অস্ত্রধারী বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। লাইসেন্স করা তার বন্দুকটি জব্দ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা

প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী সেই বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫