জনদুর্ভোগ কমাতে মেহেরপুর খোকসা যুব সংঘ উদ্যোগে পাকা রাস্তা সংস্কার
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে জনদুর্ভোগ কমাতে পাকা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে খোকসা যুব সংঘ।
দীর্ঘদিন ধরে ছোট যানবাহন চলাচলের উপযোগী এই সড়কে অতিরিক্ত ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয়দের ভোগান্তি বিবেচনায় নিয়ে খোকসা যুব সংঘের সদস্যরা নিজ উদ্যোগে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন।
খোকসা যুব সংঘ সভাপতি বলেন, ছোট যানবাহনের জন্য নির্মিত এই সড়কে নিয়মিত ভারী ড্রাম গাড়ি চলাচলের কারণে রাস্তার স্থায়িত্ব নষ্ট হচ্ছে এবং দ্রুত ভেঙে যাচ্ছে।
এ সময় খোকসা যুব সংঘের পক্ষ থেকে মেহেরপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে ভারী ড্রাম গাড়ি চলাচল নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
স্থানীয় সদস্য সাহাবুল বলেন , দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে নতুন করে সংস্কার করা রাস্তা আবারও ক্ষতিগ্রস্ত হবে।
রাস্তা সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন খোকসা যুব সংঘের সভাপতি সামসুজ্জামান হামিদুল, সাহাবুল, অর্থ সম্পাদক শরিফুল জামান টুটুল, ইভান, তারিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ডেস্ক রিপোর্ট 


















