ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাভের আশায় ঢাকার হাটে বাজি, বাড়ি ফিরতেই মারা গেল ২৩ মণের গরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঈদুল আজহার দিন অধিক লাভের আশায় ঢাকার পশুর হাট থেকে কম দামে গরু-মহিষ কিনে বাড়ি আনেন মেহেরপুরের গাংনী উপজেলার ব্যবসায়ী এরশাদ আলী। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই প্রায় ২৩ মণ ওজনের একটি গরু মারা যায়। পরে অসুস্থ একটি মহিষ জবাই করতে হয়।

স্থানীয়রা জানান, আরও তিনটি গরু অসুস্থ হয়ে পড়েছে। বেশি লাভ করতে গিয়ে এখন বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তিনি।

জানা গেছে, গাংনী উপজেলার সিন্দুরকোঠা গ্রামের ব্যবসায়ী এরশাদ আলী কোরবানির ঈদকে সামনে রেখে ৩৬টি গরু নিয়ে ঢাকার কল্যাণপুর পশুর হাটে যান। নিজের গরুগুলো লাভে বিক্রি করলেও হাটের শেষ দিকে গরুর দাম কমে গেলে তিনি কম দামে বিক্রি হওয়া পাঁচটি গরু ও চারটি মহিষ ২১ লাখ টাকায় কিনে নেন। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পশুগুলোর বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

তবে শেষ পর্যন্ত পশুগুলো আর বিক্রি করতে না পেরে বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সেগুলো নিয়ে বাড়ি ফেরেন তিনি।

জানা গেছে, দীর্ঘ সময় হাটে থাকা, অতিরিক্ত গরম ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় পশুগুলো দুর্বল হয়ে পড়ে। বাড়িতে আনার পরপরই একটি গরু মারা যায় ও একটি মহিষ জবাই করতে হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে অপরিচিত ও অসুস্থ পশু কেনার ফলেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।

ব্যবসায়ী এরশাদ আলীর বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির চামড়া রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

লাভের আশায় ঢাকার হাটে বাজি, বাড়ি ফিরতেই মারা গেল ২৩ মণের গরু

আপডেট সময় ১২:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬