ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুশেহরের কাছে মার্কিন বিমান ভূপাতিতের দাবি, ওয়াশিংটনের অস্বীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা ট্রাম্পের বিপুল অঙ্কের অস্ত্রায়ন তহবিল স্থগিত করলেন মার্কিন বিচারক কালবৈশাখী ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলার বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ যেভাবে বিশ্বমঞ্চে পাকিস্তানকে ‘একঘরে’ করতে গিয়ে উল্টো বিপাকে ভারত সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত মানুষ রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না : শিবির সভাপতি ভারতে দেশি মদ পান করে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু ঈদের বর্জ্য ব্যবস্থাপনা দেখতে রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির চামড়া রাখা নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কুরবানির পশুর চামড়া রাখা নিয়ে তর্কের জেরে দুই গোষ্ঠির মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি ও শরীয়তউল্লাহ গোষ্ঠির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন বিকেলে বাঘারবাড়ি গোষ্ঠির মন মিয়ার দোকানের সামনে পশুর চামড়া রাখেন শরীয়তউল্লাহ গোষ্ঠির কামাল ও জয়নাল। এ সময় চামড়া থেকে রক্ত ছড়িয়ে দোকানের সামনে নোংরা পরিবেশ সৃষ্টি হলে বাঘারবাড়ি গোষ্ঠির আক্তার মিয়া প্রতিবাদ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে দুই গোষ্ঠির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুশেহরের কাছে মার্কিন বিমান ভূপাতিতের দাবি, ওয়াশিংটনের অস্বীকার

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির চামড়া রাখা নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ

আপডেট সময় ০২:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬