ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুশেহরের কাছে মার্কিন বিমান ভূপাতিতের দাবি, ওয়াশিংটনের অস্বীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা ট্রাম্পের বিপুল অঙ্কের অস্ত্রায়ন তহবিল স্থগিত করলেন মার্কিন বিচারক কালবৈশাখী ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলার বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ যেভাবে বিশ্বমঞ্চে পাকিস্তানকে ‘একঘরে’ করতে গিয়ে উল্টো বিপাকে ভারত সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত মানুষ রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না : শিবির সভাপতি ভারতে দেশি মদ পান করে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু ঈদের বর্জ্য ব্যবস্থাপনা দেখতে রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মানুষ রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না : শিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে বিএনপি। তারা (আওয়ামী লীগ) দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আর দেশের মানুষ রাস্তায় নামলে আপনারা (বিএনপি) পালিয়ে যাওয়ার পথ পাবেন না।’

শুক্রবার (২৯ মে) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক, বর্তমান দায়িত্বশীল ও জনশক্তিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সরকার ক্ষমতা আসার পরে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। খুন-ধর্ষণ, চাঁদাবাজি-লুটপাট অব্যাহতভাবে চলছে। জানুয়ারি থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত দেশে ১১৮ জন শিশু ও নারীকে ধর্ষণ করা হয়েছে, পাশাপাশি হত্যাও করাও হয়েছে।

তিনি বলেন, সব ধর্ষণ ও হত্যাকারীদের বিচার হলে ঘটনার পুনরাবৃত্তি হতো না। বিচারহীনতার কারণেই দেশে হত্যাকাণ্ড ঘটে চলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন। জেলা ছাত্রশিবিরের সাধার সম্পাদক তাজ মোহাস্মদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যপক গোলাম রসুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে। এসময় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুশেহরের কাছে মার্কিন বিমান ভূপাতিতের দাবি, ওয়াশিংটনের অস্বীকার

মানুষ রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না : শিবির সভাপতি

আপডেট সময় ০৮:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬