ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

হঠাৎ বিস্ফোরিত হলো কবরস্থানে পুতে রাখা ককটেল!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের নতুন জানখার কান্দি গ্রামে একটি কবরস্থানে পুতে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রবিবার (৩১ মে) সকাল প্রায় ১১টার দিকে গ্রামের স্বপন খাঁর বাড়ির পেছনে অবস্থিত একটি কবরস্থানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে সেখানে লুকিয়ে রাখা ককটেল সদৃশ বিস্ফোরক পুনরুদ্ধারের চেষ্টা করা হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় আলতাফ খাঁ (২৪) নামে এক যুবক এবং তার কয়েকজন অজ্ঞাত সহযোগী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিস্ফোরণে আলতাফ খাঁ আহত হয়েছেন বলে জানা গেলেও তিনি বর্তমানে কোথায় চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্ফোরণের স্থানে প্রায় পাঁচ ফুট এলাকাজুড়ে মাটি সরে গেছে এবং বিস্ফোরণের স্পষ্ট চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সংসদ সদস্য সাঈদ আহম্মেদ বলেন, “বিলাসপুরে বোমা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এলাকার নিরাপত্তা জোরদারের জন্য বিলাসপুরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং যত দ্রুত সম্ভব এখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরকের উৎস উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : হুম্মাম কাদের চৌধুরী

হঠাৎ বিস্ফোরিত হলো কবরস্থানে পুতে রাখা ককটেল!

আপডেট সময় ০৮:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬