ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: মাসুদ আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর অপরাধ খুঁজে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী গড়ে ২০% মূল্যবৃদ্ধির পথে বিদ্যুৎ, জুন থেকেই কার্যকরের আভাস অন্তর্বর্তী সরকার চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে: ফজলুর রহমান জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল আমি শুধু ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা ফেসবুক লাইভে এসে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭টি আসন কিনেছে জামায়াত-এনসিপি: রাশেদ খান

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে অনন্য নজির স্থাপন করেছেন সুহেইলা মুখতার নামের এক মুসলিম শিক্ষার্থী। অনুষ্ঠানে তার করা সূরা আলআলাকের সুমধুর তিলাওয়াত উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে। গত মঙ্গলবার (২৬ মে) সমাবর্তনের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। এরই ধারাবাহিকতায় সুহেইলা মঞ্চে এসে সূরা আলআলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার তিলাওয়াতের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সুহেইলা মুখতার ২০২২২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে স্নাতক সম্পন্ন করেন। কেবল ধর্মীয় মূল্যবোধেই নয়, একাডেমিক এবং সমাজসেবামূলক ক্ষেত্রেও তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। মেধার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি মর্যাদাপূর্ণজন হার্ভার্ড স্কলারএবংপ্রাইজ ফেলোসম্মাননায় ভূষিত হন।

চিকিৎসাবিজ্ঞান ও সমাজ উন্নয়ন নিয়ে কাজ করা সুহেইলার বেশ কয়েকটি গবেষণাপত্র ইতিমধ্যেসার্জিক্যাল জার্নাল’-এ প্রকাশিত হয়েছে। তার গবেষণার মূল বিষয় ছিল সার্জিক্যাল জার্নালে স্বার্থের সংঘাত, গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটালায়ন এবং নারীর ক্ষমতায়ন। এ ছাড়া মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও অনলাইন শিক্ষার আচরণ নিয়েও তার বিশেষ আগ্রহ রয়েছে।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনিহার্ভার্ড মুসলিম উইমেনস মেডিক্যাল অ্যালায়েন্স’, ‘হার্ভার্ড আন্ডারগ্র্যাজুয়েট হেলথ পলিসি রিভিউএবংস্ট্রাইভ বোস্টন’-এর মতো গুরুত্বপূর্ণ সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন। পাশাপাশি ২০২৪ সাল থেকেমাউন্ট অবার্ন হাসপাতালেএকজন স্বেচ্ছাসেবক ও রোগী সহায়তাকারী হিসেবে মানবসেবায় অবদান রাখছেন। হার্ভার্ডের মতো বৈশ্বিক মঞ্চে পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দিয়ে এবং একই সঙ্গে একাডেমিক ক্ষেত্রে অনন্য উচ্চতা স্পর্শ করে সুহেইলা মুখতার এখন তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণার নাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: মাসুদ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

আপডেট সময় ১২:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬