ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর কারণ খুঁজে পেল তদন্ত কমিটি? কঠোর ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র, বাদ যাচ্ছে না বাংলাদেশও অবহেলিত বাবা-মা: সন্তানের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারে আইন? হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে রক্তাক্ত অর্ধশতাধিক সমর্থক বিবাহ বিচ্ছেদের হতাশায় আত্মহত্যা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার অভ্যুত্থান নিয়ে ফায়দা লোটার অপচেষ্টা চলছে: ইশরাক হোসেন গোল-উল্লাসের আড়ালে ২ লাখ কোটি টাকা ক্ষতির আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না, ছাড়াল ৬০০ পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ মূল্যবৃদ্ধি করলো বিইআরসি ঋতুপর্ণার দুর্দান্ত গোলে ম্যাচে ফিরল বাংলাদেশ

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে রক্তাক্ত অর্ধশতাধিক সমর্থক

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) দুপুরে কাশিপুর গ্রামে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল ২-০ গোলে পরাজিত হওয়ার পর ধারাভাষ্যকারের মাইকে দেওয়া একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
তবে বুধবার দুপুরে পূর্বের সেই ঘটনার জেরে দুই পক্ষের লোকজন আবারও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের সিলেটে পাঠিয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর কারণ খুঁজে পেল তদন্ত কমিটি?

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে রক্তাক্ত অর্ধশতাধিক সমর্থক

আপডেট সময় ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬