ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আগামীকাল শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা বিদ্যুতের দাম বাড়লেও বছরে ভর্তুকি দিতে হবে ৪১ হাজার কোটি টাকা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল: লিওনেল মেসি আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না: মির্জা ফখরুল বেগম জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব মহিষটা জানে না তার দোষ কী দোষ? প্লিজ, তাকে খামারির কাছে পৌঁছে দিন: আসিফ আকবর হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই অভ্যুত্থান নাই: তুষার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না: তথ্য উপদেষ্টা

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল; দেখা মিলতে পারে মেসি-রোনালদোর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল। আলবিসেলেস্তদের জন্য সুখবর, হন্ডুরাস ম্যাচেই দেখা মিলতে পারে লিওনেল মেসির। রোনালদোকে খেলানোর কথা জানিয়েছেন পর্তুগাল কোচ। তবে এখনও পুনর্বাসন চলছে নেইমারের। বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তে শিবিরে চিন্তার কারণ একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরি। এর মাঝে কিছুটা স্বস্তির খবর হলো, পরিপূর্ণ ফিট হয়ে উঠছেন লিওনেল মেসি।

মাসল ইনজুরির কারণে দলের সঙ্গে শুরুতে অনুশীলন না করতে পারলেও এখন অনেকটাই শঙ্কামুক্ত এলএমটেন। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসি খুব দ্রুত সেরে উঠেছে, যা আমাদের জন্য সুখবর। আমরা আশা করছি প্রস্তুতি ম্যাচে সে কয়েক মিনিটের জন্য হলেও মাঠে নামবে। সেটা হতে পারে আজকের হন্ডুরাস ম্যাচ অথবা আইসল্যান্ডের বিপক্ষে। সে এখন আগের চেয়ে অনেক ফিট।

নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বদলে হন্ডুরাস ম্যাচে হুয়ান মুসোকে খেলাবেন স্কালোনি। আরেক গোলরক্ষক রুলিকে ঝালিয়ে নেওয়া হবে আইসল্যান্ড ম্যাচে। মেসি সেরে উঠলেও এখনও আনফিট নেইমার। তাই মিশর ম্যাচ সামনে রেখে পুরো ব্রাজিল দল ক্লিভল্যান্ডে পৌঁছালেও একা নিউজার্সিতে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের পোস্টারবয়।

সবশেষ পানামা ম্যাচের একাদশে চার পরিবর্তন এনে মিশর ম্যাচে নামবে কার্লো আনচেলত্তির দল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলা মারকুইনোসের সঙ্গে ডগলাস সান্তোস, পাকেতা ও ইগর থিয়াগোকে ঝালিয়ে দেখবেন কার্লো আনচেলত্তি। চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে পর্তুগাল। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের অপেক্ষায় থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে সেই ম্যাচে খেলানোর সম্ভাবনার কথা জানিয়েছেন পর্তুগিজ বস রবার্তো মার্টিনেজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল; দেখা মিলতে পারে মেসি-রোনালদোর

আপডেট সময় ১১:২৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬