ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন” ৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ

মেসির রুম নম্বর বলছে এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাসে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যাম্প শুরুর পর থেকেই দলকে ঘিরে নানা আলোচনা চলছে। এরই মধ্যে অধিনায়ক লিওনেল মেসির রুম নম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নতুন এক কৌতূহল, যা আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে বাড়িয়ে দিয়েছে শিরোপা জয়ের আশাবাদ।

জানা গেছে, কানসাসে জাতীয় দলের ক্যাম্পে মেসি উঠেছেন ২০২ নম্বর রুমে। আর এই সংখ্যাটিকেই নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন সমর্থকেরা। তাদের দাবি, কাতার বিশ্বকাপে মেসি ছিলেন ২০১ নম্বর রুমে, যেখানে ২+১ যোগফল দাঁড়ায় ৩ যা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপার সঙ্গে মিলে যায়। এবার ২০২ নম্বর রুমের ক্ষেত্রে ২+২ যোগফল ৪ হওয়ায় অনেকেই এটিকে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে দেখছেন।

তবে জাতীয় দলের ক্যাম্পে মেসির একা থাকার বিষয়টি নতুন নয়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিনের রুমমেট ও ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো অবসরে যাওয়ার পর থেকে জাতীয় দলের ক্যাম্পে তিনি সাধারণত একাই থাকেন। কাতার বিশ্বকাপেও তিনি একক কক্ষে ছিলেন এবং এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

এদিকে দলের অন্যান্য অভিজ্ঞ ফুটবলাররা আগের মতোই জোড়ায় জোড়ায় রুম ভাগাভাগি করে থাকছেন। মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল এবারও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির সঙ্গে একই রুমে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওতামেন্দি তাদের কক্ষের একটি ছবিও শেয়ার করেছেন। বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কী ঘটবে, সেটির উত্তর মিলবে সময়ের সঙ্গে। তবে কানসাসে মেসির ২০২ নম্বর রুম ইতোমধ্যেই আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে জন্ম দিয়েছে নতুন এক বিশ্বাস হয়তো এবারও সংখ্যার এই কাকতালীয় মিলই নিয়ে আসবে আরেকটি বিশ্বজয়ের গল্প।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন”

মেসির রুম নম্বর বলছে এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

আপডেট সময় ০৩:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬