ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনে সৌদি ড্রোন ভূপাতিত এবার ইরাকে একযোগে হামলা চালাল যুক্তরাষ্ট্র-সৌদি আরব, নিহত অন্তত ৮ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া সেই লাল কার্ডটি ভুল ছিল, জানাল আইএফএবি এবার সয়াবিন তেলে মিলল মাইক্রোপ্লাস্টিক, এক লিটারেই মিলল ৫৩ হাজার ৯২২টি ক্ষুদ্র কণা এবার ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের এবার দেশের বাজারের চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

এবার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ থ্রিহুইলার আটকের পর হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দুপুর সোয়া ২টার দিকে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টায় হামলার ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে আটক করা হয়। তবে আটকদের নাম জানাননি পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় বিকেল ৩টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রিহুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পিটিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে

মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯

আপডেট সময় ০৩:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬