ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

এবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ থ্রি–হুইলার আটকের পর হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দুপুর সোয়া ২টার দিকে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টায় হামলার ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে আটক করা হয়। তবে আটকদের নাম জানাননি পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় বিকেল ৩টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি–হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পিটিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯

আপডেট সময় ০৩:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬