ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন বিশ্বকাপে নিষিদ্ধ সেই রেফারি থানা হেফাজতে পুশইন হওয়া বৃদ্ধ, মিলেছে নিজ ঠিকানা আরোহীর মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাইয়ের ঘটনা চমকে দিয়েছে দেশবাসীকে যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন: মাহফুজ জোরপূর্বক পুশইন চেষ্টা, বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরানের শীর্ষ নেতারা: ট্রাম্পের দাবি জীবন বাঁচাতে চুপ আছি, কিন্তু গালি কেন থামছে না: মাহফুজ  মধ্যপ্রাচ্যের ১৮ মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের

ফের ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজ বন্ধের ঘোষণা তেহরানের   

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আবারও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হামলার হুমকির পরই বন্দর আব্বাসসহ ইরানের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জবাবে হরমুজ প্রণালি আবারও পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। 

হামলার আগে, সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, চুক্তি করতে দেরি করায় ইরানকে চরম মূল্য দিতে হবে। নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। এরপরই ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক অভিযান শুরুর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডসেন্টকম। 

মার্কিন বাহিনী বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের অব্যাহত আগ্রাসনের জবাব দিতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে তারা। ইরানের গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় শহর সিরিক ও মিনাবসহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পশ্চিম তেহরানেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নতুন এই হামলার পর হরমুজ প্রণালি দিয়ে তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযান চলাচলা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

ফের ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজ বন্ধের ঘোষণা তেহরানের   

আপডেট সময় ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬