ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

এবার বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়েছে। নতুন করে মার্কিন হামলার জেরে ইরান ইতোমধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে হরমুজে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই জাহাজ দুটি অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ‘নিয়ম লঙ্ঘনকরে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী হামলা চালিয়েছে বলে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে। তবে আল জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। এছাড়া সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে দুটি জাহাজে আঘাত হেনেছে আইআরজিসি। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানায়, আইআরজিসি হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে।

এর আগে ইরানের সংবাদ সংস্থা মেহর জানিয়েছিল, দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ কোনও জাহাজই এই সমুদ্রপথ ব্যবহার করতে পারবে না। এছাড়া অনুমতি ছাড়া বা অবৈধভাবে প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানো হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইরানের সামরিক সদর দপ্তর ঘোষণা দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আলআম্বিয়া সদর দপ্তর জানায়, এই অঞ্চলের নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে এই কৌশলগত সমুদ্রপথ সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। খাতাম আলআম্বিয়া সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রেরঅব্যাহত আগ্রাসনএবং ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সাম্প্রতিক হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে যুক্তরাষ্ট্রের দাবিও প্রত্যাখ্যান করেছে তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান

আপডেট সময় ১০:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬