ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কুমিল্লায় বিয়ের উপহার হিসেবে বরের হাতে তুলে দেয়া হয়েছে ব্রাজিল ফুটবল দলের জার্সি, আর কনের জন্য দেয়া হয়েছে আর্জেন্টিনা দলের জার্সি। এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার বিল্লাল হোসেন একই জেলার হোমনা উপজেলার মাধবপুর গ্রামের রুবাইয়াত জাহান ফাইজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পেশাগত জীবনে বিল্লাল হোসেন জাতীয় দৈনিক ‘ডেইলি সান’-এর কুমিল্লা জেলা প্রতিনিধি ও ‘কুমিল্লার জমিন’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

সাংবাদিক সহকর্মীদের উপস্থিতিতে জমে ওঠা এ বিয়ের অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন ‘আমার দেশ’ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম. হাসান। তিনি উপহার হিসেবে বরের হাতে তুলে দেন ব্রাজিলের জার্সি এবং কনের জন্য আর্জেন্টিনার জার্সি। উপহার গ্রহণের সময় বর-কনের হাস্যোজ্জ্বল মুহূর্ত উপস্থিত সবার নজর কাড়ে।

জার্সি উপহারকে কেন্দ্র করে অতিথিদের মধ্যে শুরু হয় মজার আলোচনা ও খুনসুটি। কেউ ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথা বলেন, আবার কেউ আর্জেন্টিনার পক্ষে যুক্তি তুলে ধরেন।

উপস্থিত অতিথিরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। বিয়ের মতো আনন্দঘন আয়োজনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি উপহার দেয়ার বিষয়টি সেই বার্তাই বহন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এখন টিভি’-এর কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ‘বাসস’ কুমিল্লা উত্তর প্রতিনিধি কামরুল হাসান, ‘আকাশ টিভি’-এর সম্পাদক মহিউদ্দিন আকাশ, সাংবাদিক সাইফ উদ্দিন, আব্দুর রহিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কুমিল্লার এই ব্যতিক্রমী বিয়ে প্রমাণ করে দিল, মাঠের বাইরেও ফুটবল মানুষের আনন্দ, আবেগ ও সম্প্রীতির অন্যতম সুন্দর ভাষা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

আপডেট সময় ১০:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬