ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কারামুক্তির এক মাস না পেরোতেই গু’লি’বি’দ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ ছিনতাইকারীর টানেই রিকশা থেকে ছিটকে পড়েন নারী, হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগের হামলা থেকে কেউ রেহাই পাচ্ছে না—চট্টগ্রামে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু রাকা, পাওয়া গেল বস্তাবন্দী মরদেহ ইরান নীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কৌশলগত বিপর্যয়: ট্রাম্প ‘সম্মান রক্ষার পথ’ খুঁজছেন—আন্দ্রেয়া দেসি বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও গভীর হবে: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্রাক হেলপার থেকে ফ্লেক্সিলোড ব্যবসায়ী—কোটিপতি নুরুল কবিরকে ঘিরে জুয়া ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আলোচনা হলো, ব্রিফিং নয়—নয়াদিল্লিতে নীরবতায় শেষ বিজিবি-বিএসএফ বৈঠক মসজিদ থেকে বেরিয়ে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা

‘ব্রাজিলের কোচ হওয়া রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি চাপের’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর টালমাটাল সময় পার করেছিল ব্রাজিল জাতীয় দল। ড্রেসিংরুমের অস্থিরতা ও মাঠের ব্যর্থতা মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও এখন সেই চিত্র বদলেছে বলে মনে করছেন দলটির খেলোয়াড়রা। এই পরিবর্তনের মূল কৃতিত্ব দিচ্ছেন নতুন কোচ কার্লো আনচেলত্তিকে।

রোববার (১৪ জুন) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার আগে যুক্তরাষ্ট্রের বাসকিং রিজের বেস ক্যাম্প থেকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ আনচেলত্তির ভূয়সী প্রশংসা করেন দলের প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকার।

অ্যালিসনের মতে, আনচেলত্তি আসার পরই বদলে গেছে দলের পরিবেশ। তিনি বলেন, কাতার বিশ্বকাপের পর নানা কারণে দল কঠিন সময় পার করেছিল, কিন্তু নতুন কোচ আসার পর ড্রেসিংরুমে এসেছে শান্তি ও স্থিতিশীলতা। তার নেতৃত্বে খেলোয়াড়রা আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে।

ইতালিয়ান এই কোচকে নিয়ে অ্যালিসন আরও বলেন, আনচেলত্তি এমন একজন কোচ, যিনি কোনো ধরনের বিতর্ক ছাড়াই দলে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সক্ষম।

বিশ্ব ফুটবলে প্রায় সব বড় শিরোপা জেতা এই কোচ এবারই প্রথম কোনো বিদেশি হিসেবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে বিশ্বকাপ পরিচালনা করছেন। এই প্রসঙ্গে অ্যালিসন বলেন, “ফুটবলে তিনি সবকিছুই জিতেছেন, তবুও এখানে এসে নতুন উদ্দীপনা নিয়ে কাজ করছেন। ব্রাজিলের কোচ হওয়া সত্যিই প্রচণ্ড চাপের, অনেক সময় সেটা রাষ্ট্রপ্রধানের দায়িত্বের চেয়েও বেশি।”

তার মতে, আনচেলত্তি সেই চাপ দক্ষতার সঙ্গে সামলে দলকে সহজ ও স্বচ্ছন্দ ফুটবল খেলাতে সাহায্য করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কারামুক্তির এক মাস না পেরোতেই গু’লি’বি’দ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ

‘ব্রাজিলের কোচ হওয়া রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি চাপের’

আপডেট সময় ০২:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬