ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ছিনতাইকারীর টানেই রিকশা থেকে ছিটকে পড়েন নারী, হাসপাতালে মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১২৫৩ বার পড়া হয়েছে

রাজধানীতে ছিনতাইকারীর টানাহেঁচড়ার শিকার হয়ে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর মারা গেছেন সোহেলি ইসলাম (৪২)। তিনি এসকেএফ ওষুধ কোম্পানির একজন মেডিক্যাল সার্ভিস অফিসার ছিলেন।

গত রোববার ভোরে দিনাজপুর থেকে মেয়েকে নিয়ে ঢাকায় ফেরেন সোহেলি। গাবতলী থেকে রিকশায় করে ধানমন্ডির বাসায় ফিরছিলেন তারা। সকাল সোয়া ৬টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টানাহেঁচড়ার একপর্যায়ে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে মাথা ও হাতে গুরুতর আঘাত পান তিনি।

পরিবারের অভিযোগ, প্রথমে আশপাশের মানুষের কাছ থেকে তেমন সহায়তা পাওয়া যায়নি। পরে রিকশাচালক ও কয়েকজনের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নেওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেলি।

বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে একমাত্র মেয়েকে মানুষ করছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে স্বজনরা। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তারা জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ছিনতাইকারীর টানেই রিকশা থেকে ছিটকে পড়েন নারী, হাসপাতালে মৃত্যু

আপডেট সময় ০৬:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬