ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৫ বছর বাধার মধ্যেও সক্রিয় ছিল ছাত্রশিবির: নুরুল ইসলাম সাদ্দাম দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে ৭-১ গোলে কুরাসাওকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু জার্মানির হাসপাতালের নিবন্ধন বাতিলের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন সিদ্ধান্ত দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরিয়ে দিলেন মমতা শাপলার কসাই’ গ্রেপ্তার, ফেসবুকে শফিকুল আলমের রহস্যময় বার্তা এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করলে ১৩ ফেব্রুয়ারি গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারত’ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল ভারতীয় সীমান্তে ‘ভবঘুরে’ নিয়ে একের পর এক ঘটনায় বিব্রত প্রশাসন

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভারত সফরে গেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে রোববার আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার নাম ‘নজরদারি তালিকায় ’(ওয়াচলিস্ট) থাকায় তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য থামানো হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ইতোমধ্যে ইমিগ্রেশনের ‘তিক্ত অভিজ্ঞতার’ কারণে সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়।

সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা (ব্ল্যাকলিস্ট) থেকে আগেই অপসারণ করা হয়েছিল। তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে যথাসময়ে হালনাগাদ না হওয়ায় তার নাম সেখানে থেকে যায়। ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের মুখোমুখি হতে হয়।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারত বা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে তার নাম কী কারণে ওই ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত হয়েছিল এবং তা কেন এখনো অভিবাসন বিভাগের নথিতে সক্রিয় ছিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৫ বছর বাধার মধ্যেও সক্রিয় ছিল ছাত্রশিবির: নুরুল ইসলাম সাদ্দাম

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে

আপডেট সময় ০১:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬