ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ফ্রান্সে জি৭ সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিটি এখনও চূড়ান্ত নয়। এছাড়া চুক্তি পছন্দ না হলে নতুন করে ইরানে বোমা হামলার হুমকিও দিয়েছেন তিনি।

বুধবার (১৭ জুন) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরান কয়েক মাস ধরে চলা যুদ্ধ শেষ করতে যে সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি নিচ্ছে, তার মাত্র দুই দিন আগে ট্রাম্প এমন মন্তব্য করলেন।

ট্রাম্প বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। আর যদি আমার এটা পছন্দ না হয় বা তারা ঠিকমতো আচরণ না করে, তাহলে আবার হামলা শুরু করব, আমরা সোজা তাদের মাথার ঠিক মাঝখানে বোমা ফেলব।’

তবে আগামী শুক্রবার হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে খুবই শক্তিশালী বলে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটা কী তা কেউ জানে না, কিন্তু এটা খুবই শক্তিশালী।’ চুক্তির এমন খবরে বাজারগুলো ভালো অবস্থায় আছে বলেও জানান তিনি।

এছাড়া তিনি জানান, এক বা দুই দিন পরেই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়া হবে। ট্রাম্প বলেন, ‘যা সত্যিই আনন্দের তা হলো শেয়ার বাজার উন্মত্ত হয়ে উঠেছে। এটি আকাশ ছুঁয়েছে। আর তেলের দামে ধস নেমেছে। এটা কথার চেয়েও বেশি কিছু বলে দেয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প

আপডেট সময় ০৯:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬