ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নামাজে ইমামতি করা অবস্থা থেকে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পল্টন থানা পুলিশ বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে পালানো এই আসামিকে ধরতে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয় এবং পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩ এর অধীনে রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী গোলাম আজমের নামে মামলা দায়ের করেন। বাদীর করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সোমবার (১৫ জুন) রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনালে যায়। পল্টন থানা সূত্রে জানা যায়, এ সময় আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি করা শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ আজ বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারো অভিযান চালিয়ে তার বাসভবন থেকে গোলাম আজমকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও মানবপাচার সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ আছে। এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকলেও দলে তার কোনো সাংগঠনিক পদ নেই এবং অনেক বছর ধরে তিনি দল থেকে বহিষ্কৃত বলেও জানা যায়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন ছবি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছিলেন। পল্টন থানা পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার

আপডেট সময় ০৯:৪৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬