ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো বিশ্বকাপে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি জামায়াত নির্বাচনে ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দিয়েছে: রেজাউল করীম শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’ অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন?

মেসিকে ছোঁয়ার পর নতুন রেকর্ড গড়লেন রোনালদো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের হয়ে মাঠে নেমে এই কীর্তি গড়েন।

রোনালদো কানাডার সাবেক অধিনায়ক আতিবা হাচিনসনের রেকর্ডটি ভেঙেছেন। ২০২২ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৯ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নেমেছিলেন। ৪১ বছর বয়সী রোনালদো তাকে পেছনে ফেলেছেন।

এছাড়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে লিওনেল মেসিকে ছুঁয়েছেন তিনি। একই দিন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় আসর খেলার কীর্তি গড়েন আর্জেন্টিনা তারকা। পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়েন মেসি। ছয়টি ভিন্ন আসরে গোল করে তাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রোনালদোর।

বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের আক্রমণের নেতৃত্বে থাকছেন রোনালদো। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ঘিরেই শুরুর একাদশ সাজিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।

মিডফিল্ডে আছেন ভিতিনিয়া, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ ও বার্নার্দো সিলভার মতো তারকারা। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস।

পর্তুগালের একাদশ-

দিয়োগো কস্তা; জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; ভিতিনিয়া, রুবেন নেভেস; ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, পেদ্রো নেতো; ক্রিশ্চিয়ানো রোনালদো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ

মেসিকে ছোঁয়ার পর নতুন রেকর্ড গড়লেন রোনালদো

আপডেট সময় ১১:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬