ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো বিশ্বকাপে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি জামায়াত নির্বাচনে ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দিয়েছে: রেজাউল করীম শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’ অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন?

আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের পাশে প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মঙ্গলবার (১৬ জুন) আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর অভিযুক্তদের ধরতে রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে আদাবর থানা পুলিশ। পরে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করা হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।

আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 

এদিকে, আহত পুলিশ কর্মকর্তাদের খোঁজখবর নেয়া হয়েছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের জন্য উপহার পাঠানো হয়েছে। 

তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে আসেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলের ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বসুনিয়া।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ

আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের পাশে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬