ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা মেসিকে বিশ্বসেরা মানেন ইয়ামাল, তবে তাঁর আইডল নেইমার ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলো আরব আমিরাত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু ইলিয়াস আলীর গুম নিয়ে জবানবন্দিতে মুখ খুললেন সেনাসদস্য ইমরুল বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর ডিফেন্ডার মাজরাউই! উজানের ঢলে তলিয়ে গেছে সিলেটের সাদাপাথর, বন্ধ পর্যটনকেন্দ্র কাতারে সড়ক দু’র্ঘ’ট’না’য় প্রা’ণ গেল ৫ বাংলাদেশির কারখানার কর্মী থেকে জার্মানির বিশ্বকাপ তারকা সৌদি আরবে শুটিংয়ে গিয়ে জিয়ানকার্লো এসপোসিতোর ইসলাম গ্রহণ

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি র‍্যাবের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো কর্মসূচির চেষ্টা হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব। আজ রোববার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাহিনীর পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেন র‍্যাব২ এর অধিনায়ক নায়মুল হাসান। 

র‍্যাব২ অধিনায়ক বলেন, ‘২৩ তারিখ কেউ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে তারা নিজেরাই ঝুঁকিতে পড়বে। যেকোনোভাবেই হোক আমরা প্রতিহত করবো। কাউকে ছাড় দেওয়া হবে না।

সাংবাদিকের প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা বলেন, ‘আমরা কিন্তু সব স্টেশনে অলরেডি ম্যাসেজ দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে ঘিরে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে।

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে সতর্কতা জারি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি র‍্যাবের

আপডেট সময় ০২:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬