ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এটা শাহবাগ নয়’ সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র সজীব, যুবদল থেকে বহিষ্কার ইয়ামালের রেকর্ডের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করল স্পেন মসজিদে দান করতে গিয়ে জাল নোটসহ ধরা পড়লেন এক ব্যক্তি চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ রাজধানীতে মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার ইয়ামাল-ওইয়ারসাবালে দিশেহারা সৌদি আরব, প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিল স্পেন এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানোয় যুবককে লিগ্যাল নোটিশ রাজধানীতে ২০ দিনে চাঁদাবাজ-ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫৩৭

রাজধানীতে মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২১ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী সমবেত হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা সেখানে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে ৬ জনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আদাবর থানা আওয়ামী লীগের নেতা মো. কবির আহম্মেদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার ও মো. নয়ন শেখ এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৬), মো. ইব্রাহিম ও মো. রাকিব (২৩)।

এদিকে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আরেকটি অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। ওই অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. কবির ওরফে হুমায়ুন কবির, মো. কালাম ফরাজি, কবির হাওলাদার, মো. সিরাজ, মো. হেলাল হোসেন, মো. আলী রাজ হোসেন, মো. স্বপন মিয়া ও মুরাদ ওরফে মুরাদ মাতবর।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এটা শাহবাগ নয়’ সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন

রাজধানীতে মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬