ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা প্রথম আলো কার্যালয়ে হামলা: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড বিদায়ের আগে চা-শ্রমিকের বকেয়া পরিশোধ করে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণ সাজিদ আর নেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

অবশেষে রাজধানীর কাফরুলে চলন্ত বাইকে ইট মেরে আহত করা সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

মৃত রাফির চাচা মো. নুর হোসেন চৌধুরী জানান, ঘটনার দিন রাফিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন ১০ জুন তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ১৩দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা গেছে।

এর আগে, ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকে। পরে ঘাতকরাই রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণ সাজিদ আর নেই

আপডেট সময় ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬