ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী ঘোষণা করল জামায়াত ঘুষ গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এখন থেকে হরমুজ প্রণালিতে কোনো ধরনের শুল্ক বা ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও ওমান। ওমানের রাজধানী মাসকাটে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সাম্প্রতিক সময়ে ইরান হরমুজ প্রণালিকে ওমান ও তার মধ্যকার একটি দ্বিপাক্ষিক বিষয় হিসেবে তুলে ধরছে।

গত দুই সপ্তাহে এই কৌশলগত জলপথ নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি সই হওয়া প্রাথমিক চুক্তি বা সমঝোতা স্মারকেরহরমুজ প্রণালিঅনুচ্ছেদটি নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই জলপথে কোনো ধরনের শুল্ক ছাড়াই জাহাজ চলাচল সচল রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়, এই কৌশলগত জলপথের নিরাপত্তা বজায় রাখার জন্য তারা বাণিজ্যিক জাহাজগুলোর ওপর শুল্ক আরোপ করতে চায়। ইরান আরও জানিয়েছিল, হরমুজ প্রণালির পরিস্থিতি কোনোভাবেই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। তবে আপাতত ওমান ও ইরানের মধ্যকার আলোচনার পর জলপথটি সবার জন্য শুল্কমুক্ত রাখার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান

আপডেট সময় ১১:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬