ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগসহ ৯ দাবি জামায়াতের রাস্তার পাশে বাস থামিয়ে রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: ট্রাফিক কমিশনার স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার ইরানের হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত প্রধানমন্ত্রী অবশ্যই ভারত যাবেন, আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী মানবতার স্বার্থে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির নতুন পে স্কেল হওয়াতে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ নেতানিয়াহু সরকারকে আর একটি পয়সাও নয়: মার্কিন সিনেটর

আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

এবার পবিত্র আশুরা উপলক্ষে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২৬ জুন) ত্যাগের মহিমা ও শাহাদাতের এ দিনে তিনি ধর্মীয় ঐতিহ্য এবং ন্যায়বিচারের প্রতি সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সংবাদমাধ্যম নিউ আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জোহরান মামদানি ২০২৬ সালের শুরুতে নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমএক্সেদেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আশুরা হলো স্মরণ, আত্মত্যাগ এবং আত্মোপলব্ধির সময়।

তিনি আরও লেখেন, ‘আজ মহররমের ১০ম দিনে আমরা ইমাম হোসেনের সত্য ও মর্যাদার প্রতি অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করছি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, ন্যায়বিচারের জন্য লড়াই সবসময়ই সার্থক।মামদানি লেখেন, ‘আসুন আমরা এ আদর্শগুলোকে ধারণ করি এবং প্রত্যেকে নিউ ইয়র্কবাসীর জন্য আরও ন্যায়পরায়ণ একটি শহর গড়ে তোলার কাজ অব্যাহত রাখি।

মূলত আশুরা ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে মহানবীর (সা.) দৌহিত্র ইমাম হোসেনের শাহাদাতকে স্মরণ করিয়ে দেয়। উমাইয়া খলিফা ইয়াজিদের আনুগত্য করতে অস্বীকার করায় ইমাম হোসেন, তাঁর পরিবার ও সঙ্গীদের শহীদ করা হয়। এ ঘটনাটি ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। মামদানি দায়িত্ব নেওয়ার পর থেকেই নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে আসছেন। এর আগে রমজানে তিনি ডজনখানেক ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন এবং শহরের পাঁচটি এলাকায় বিভিন্ন নামাজে অংশ নিয়েছিলেন। সবশেষ তিনি ব্রুকলিনেও তারাবির নামাজে অংশ নিয়েছিলেন।

নিউ ইয়র্কের এ মেয়র ব্রঙ্কসের ম্যাকম্বস ড্যাম পার্কে ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছিলেন। এ সময় তাঁকে ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের আদলে তৈরি একটি পাঞ্জাবি পরতে দেখা যায়। মামদানি নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়ের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন। নির্বাচনী প্রচারণার সময় এবং দায়িত্ব পালনের সময়ও তিনি স্থানীয় সিনাগগ (ইহুদি উপাসনালয়) পরিদর্শন করেছেন। পাশাপাশি তিনি শহরের ইহুদি বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে রোশ হাশানাহর অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। সূত্র: নিউ আরব নিউ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগসহ ৯ দাবি জামায়াতের

আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির

আপডেট সময় ০১:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬