ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫ মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক

বড় ভাইয়ের দাফনের পরই ছোট ভাইয়ের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সকালে বড় ভাইকে চিরবিদায়, রাতেই ছোট ভাইও পাড়ি দিলেন না-ফেরার দেশে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যুতে শোকে স্তব্ধ চাঁদপুরের একটি পরিবার।

চাঁদপুরের হাজীগঞ্জে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের। অল্প সময়ের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকের সাগরে ভাসছে পরিবার।

রোববার (২৯ জুন) হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের শুকু কমিশনারের বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

জানা যায়, হাজীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী শাহিন ভোরে মারা যান। জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনরা তখনও বড় ভাইকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। এরই মধ্যে রাত ১০টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ছোট ভাই আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে অসুস্থ আলমগীর চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পর মারা যান।

পরিবার সূত্র জানায়, চার ভাইয়ের মধ্যে শাহিন ছিলেন সবার বড় আর আলমগীর ছিলেন মেঝো। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ীরাও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরীর ভাষায়, একই দিনে দুই সহোদরকে হারানোর মতো এমন মর্মান্তিক ঘটনা এলাকায় আগে খুব কমই দেখা গেছে। পুরো এলাকাজুড়েই এখন বইছে শোকের আবহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার

বড় ভাইয়ের দাফনের পরই ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ১১:২৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬