ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত হবে সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন ইসরাইলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ট্রাম্প: মার্কিন কংগ্রেস সদস্য প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমবাজার চালুর বিষয়ে আলোচনা করতে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা হামলা করবে না ইরান বিশ্বে সবচেয়ে বেশি গোলাবারুদ আমাদের: ট্রাম্প হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত নয়: বাংলাদেশ ব্যাংক

ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

মাঠের পারফরম্যান্সের বাইরেও মানবিক দায়বদ্ধতার পরিচয় দিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়ে দিলেন বড় অঙ্কের অনুদান।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আড়াই লাখ ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম জানিয়েছে, এই অর্থ জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে।

নেইমার বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।”

এদিকে, সিএনএনের তথ্য অনুযায়ী, বুধবারের ভয়াবহ জোড়া ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং ৩ হাজার ১৪২টি পরিবার ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।

উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতির সংকট এবং বারবার আফটারশকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক

ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার

আপডেট সময় ১২:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬